মেরিন ড্রাইভে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ৫ 

২৯ জুন ২০২৫, ০৪:২১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১০:০৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। রোববার (২৯ জুন)  সকাল ১১ টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মেজর সিনহা চত্বরের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মো. পারভেজ মোশারফ জেলার পেকুয়ার মগনামার বাসিন্দা আবুল ফয়েজের ছেলে।

জানা গেছে, সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে এ ঘটনা ঘটে। পারভেজ ঘটনাস্থলেই নিহত হন। সাথে তার আরেকজন বন্ধু গুরুতর আহত হয়েছেন। সে চকরিয়ার ধোয়াখালীর বাসিন্দা এবং নাম সাঈদী। এ ঘটনায় সিএনজিতে থাকা আরো ৫ জন যাত্রী আহত হয়েছেন। নিহত এবং আহতরা কয়েক ঘন্টা ঘটনাস্থলে পড়ে ছিলো বলে জানান ইলিয়াস উদ্দিন।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন বলেন, ‘স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডেকো ফুডস, কর্মস্থল ঢাকা, আবেদন ২৩ স…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ আটক দুই যুবককে কারাদণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাইয়ের শ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, আবেদন শুরু ১৫ স…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জিন্নাহর ছবি ভাঙচুরের পর ডাকসুতে ড. তানজীম-সামিনা লুৎফাসহ শ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অসহায় পরিবারের দুর্দশার খবর পেয়ে রাতে বাড়িতে ছুটে গেলেন বিএ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now