জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

২৮ জুন ২০২৫, ০৯:৪৭ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ১০:৫১ PM
বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু © প্রতীকী ছবি

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় খেলতে গিয়ে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বড় লেচুয়াপ্রাং এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিশু দুটি একই এলাকার মোহাম্মদ আব্দুল্লাহর আট বছরের মেয়ে জান্নাত আরা ও প্রতিবেশী জিয়াউর রহমানের ১০ বছরের ছেলে মোহাম্মদ ফারুক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘দুপুরে একটি বিলে কয়েকজন শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে সেখানে জমে থাকা পানিতে দুই শিশু ডুবে যায়। উপস্থিত অন্য শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে ভাসমান অবস্থায় জান্নাত আরা ও ফারুককে উদ্ধার করে। তাদের স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত্যু ঘোষনা করে।’

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে বিলের পানিতে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬
নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রী…
  • ২৩ অক্টোবর ২০২৬
সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজান…
  • ২৩ অক্টোবর ২০২৬
এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৩ অক্টোবর ২০২৬