আ. লীগকে নিষিদ্ধ করায় গরু জবাই করে খাওয়াচ্ছেন ‘শিশুবক্তা’ মাদানী

১১ মে ২০২৫, ০৯:২১ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ১১:৪৫ PM
গরু জবাইয়ের প্রস্তুতি

গরু জবাইয়ের প্রস্তুতি © সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় পূর্ব ঘোষণা অনুযায়ী গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাওয়াচ্ছেন নেত্রকোণার ইসলামী বক্তা (শিশু বক্তাখ্যাত) রফিকুল ইসলাম মাদানী। 

রোববার (১১ মে) নিজ এলাকা পূর্বধলার লেটিরকান্দা গ্রামে বিকাল তিনটার দিকে মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার সামনে গরু জবাই করেন তিনি। 

এ সময় রফিকুল ইসলাম মাদানী বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অবিলম্বে আওয়ামী লীগ ও ফ্যাসিস্টের বিচার নিশ্চিত করতে হবে।’

এর আগে গতকাল শনিবার উপদেষ্টা পরিষদের সভায় বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। 

উপদেষ্টা পরিষদের এই বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬