কক্সবাজারে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কৃষকের

২৫ জুন ২০২৫, ০২:১৪ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৩:২৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শফি আলম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিহত হয়েছে তার একটি গরু।

মঙ্গলবার (২৪ জুন) বেলা তিনটার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফি আলম ওই গ্রামের মৃত নজরুল ইসলাম ওরফে নজুর ছেলে।

জানা যায়, কাহাতিয়া পাড়া জামে মসজিদের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে গরুটি বাঁধা ছিল। খুঁটির নিচে জমে থাকা পানিতে গরুটির রশি বিদ্যুতের খোলা তারে জড়িয়ে গেলে গরুটি বিদ্যুৎপৃষ্ট হয়। এ সময় গরুটিকে বাঁচাতে এগিয়ে গেলে শফি আলম নিজেও বিদ্যুৎপৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা ঈদগাঁও পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং শফি আলমের নিথর দেহ উদ্ধার করেন।

রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। গরুকে রক্ষা করতে গিয়ে একজন মানুষের জীবন চলে গেল।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬