মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইজিবাইকচালকের

২২ জুন ২০২৫, ০১:২৪ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০২:১৬ PM
নিহত ব্যক্তির বাড়িতে এলাকাবাসীর ভিড়

নিহত ব্যক্তির বাড়িতে এলাকাবাসীর ভিড় © টিডিসি

মাদারীপুরের শিবচরে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রবি মাদবর (৪৫) নামের এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোর পাঁচটার দিকে শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের শিকদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রবি মাদবর একই এলাকার মো. আনসার মাদবরের ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানান, ভোরে নিজ বাড়িতে রবি মাদবর ইজিবাইকে চার্জ দিতে বিদ্যুৎ সংযোগ দেন। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, কোনো অ‌ভি‌যোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬