বাসের ধাক্কায় মাহিন্দ্রার ৬ যাত্রীর মৃত্যু, জনতার আগুনে পুড়ল বাস

২০ জুন ২০২৫, ১০:২০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৬:১০ PM
বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা ও ইনসেটে মরদেহ

বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা ও ইনসেটে মরদেহ © টিডিসি সম্পাদিত

ময়মনসিংহ ফুলপুরে বাসের ধাক্কায় মাহিন্দ্রের ৬ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। এ ঘটনায় পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আজ শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ইন্দিরারপার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাজিয়াকান্দা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৬ জনের মৃত্যু হয়। কয়েকজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দুর্ঘটনার কারণে হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন, ৬ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, বাসের সঙ্গে মাহিন্দ্রার ধাক্কায় ৬ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

১ মার্কিন ডলারে মিলছে ২০ লাখ ইরানি রিয়াল
  • ২৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে সময় বৃদ…
  • ২৪ আগস্ট ২০২৬
তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা ছাত্রলীগ নেতার পক্ষে প্রচা…
  • ২৪ আগস্ট ২০২৬
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবির অভিযোগে ২ কর্মকর্তার বির…
  • ২৪ আগস্ট ২০২৬
এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল, অথচ ছয় মাসে উল্টো ৬১…
  • ২৪ আগস্ট ২০২৬
প্রেস মালিকদের পকেটে যাচ্ছে সরকারের ৩৬০ কোটি টাকা
  • ২৪ আগস্ট ২০২৬