এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি: তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

২০ জুন ২০২৫, ০৬:৫৭ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১০:১৬ PM
ট্রাংক ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি

ট্রাংক ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি © টিডিসি ছবি

নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে মঙ্গলবার দিবাগত রাতে আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানা জানি হলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিনকে প্রধান করে গতকাল বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন জেলা প্রশাসক। প্রশ্নপত্র চুরির সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসকসহ আরও দুই কর্মকর্তারা হলেন, অতিরিক্ত পুলিশ সার্কেল ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন।

কয়েকটি ছবি থেকে দেখা যায়, ধামইরহাট থানা হেফাজতে ২০২৫ সালের এইসএসসি পরীক্ষার জন্য প্রশ্নপত্র রাখা হয়েছে একটি সিলগালা করা ট্রাঙ্কের মধ্যে। যার দুটি তালা উধাও হয়েছে। এতে রাখা ইসলামের ইতিহাস এক সেট প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিভিন্ন ভাবে।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল মালেক বলেন, গত ২৪ এপ্রিল রাতে উপজেলার বড়থা বাজারে দুর্বৃত্তের হামলায় উজ্জ্বল হোসেন নামে একজন ছাগল ব্যবসায়ী নিহত হয়। এই মামলার আসামি বংশিবাটি এলাকার সাগর হোসেনকে আটক করে মঙ্গলবার রাতে থানায় আনা হয়। পরে তাকে থানা হেফাজতে রাখলে হাতে হাতকড়া থাকাকালীন সময়ে সে ট্র্যাংকে থাকা প্রশ্নপত্র গুলো বের করেন। তবে কতগুলো প্রশ্নপত্র চুরি হয়েছে অথবা প্রশ্নপত্র চুরির কোন তথ্য সাংবাদিকদের দিতে পারেনি তিনি।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, আমি গতকাল ঢাকায় ছিলাম। আমার পরিবর্তে কেডি স্কুলের প্রধান শিক্ষক মিটিংয়ে ছিলেন। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সার্কেলসহ আমাকে তদন্তের ভার দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব তদন্ত করে জেলা প্রশাসক স্যারকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন বলেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার যদিও নির্দিষ্ট কোন তারিখ দেওয়া হয়নি তদুপরি যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেওয়া যায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।

লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর ও ৬ দোকান
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সামনে এনসিপি, পেছনে আওয়ামী লীগ, মাঝে খেলছে জামায়াত: রাশেদ খ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
১৪ দিন আইসিইউতে লড়ে হেরে গেল দুই মাসের শিশু রোজা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীর সামনেই নৌকা থেকে সাগরে পড়ে যাওয়া শামীমের মরদেহ ১৮ ঘ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‘এয়ার শো’তে এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একই ফ্যানে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের মেয়ের মরদেহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9