মায়ের জন্য ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না আশিকের, পিটিয়ে হত্যার অভিযোগ

১৮ জুন ২০২৫, ০৭:০৪ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৫:৪৭ PM
আশিক মন্ডল

আশিক মন্ডল © সংগৃহীত

গরুর ক্ষেত খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে মাকে পিটিয়ে আহত করে প্রতিবেশীরা। এরপরও মায়ের হয়ে ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না ১৭ বছরের কিশোর আশিকের। মাকে মারধরের পর ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ জুন) মধ্যরাতে পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আশিক মন্ডল (১৭) রামকান্তপুর গ্রামের মো. সন্তোষ মন্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে প্রভাবশালী প্রতিবেশী আরোফ মৃধার ক্ষেত খায় আশিকদের গরু। এ নিয়ে কথা কাটাকাটির জেরে মাকে বেধড়ক মারপিট করেন অভিযুক্ত ওই প্রতিবেশী। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে মাকে মারধরের বিষয়টি জানতে পেরে প্রতিবেশীদের কাছ যান এবং ভুল স্বীকার করে ক্ষমাও চান।

এতেও ক্ষান্ত না হয়ে আশিককেও পিটিয়ে গুরুতর আহত করেন অভিযুক্ত আরোফ মৃধা ও তার স্বজনরা। পরে‌‌ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কাশিনাথপুর স্বাস্থ্য কেন্দ্রে এবং পরবর্তীতে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে এদিন রাত ১টার দিকে মারা যায় আশিক।

এ ঘটনায় অভিযুক্ত আরোফ মৃধার সাথে যোগাযোগের চেষ্টা করে পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘গরুর ক্ষেত খাওয়া নিয়ে ঝামেলায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘বুধবার (১৮ জুন) দুপুরে নিহতের ভাই বাদি হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

 

ট্যাগ: পাবনা
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটারের তালিকা প্রকাশ
  • ০৭ আগস্ট ২০২৬
রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র
  • ০৭ আগস্ট ২০২৬
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ, বসবে অ্যান…
  • ০৭ আগস্ট ২০২৬
নেত্রকোনায় ভাড়া বাসা থেকে ওয়ালটন কর্মীর মরদেহ উদ্ধার 
  • ০৭ আগস্ট ২০২৬
ফেসবুকে বিজ্ঞাপনদাতাদের জন্য আসছে সুখবর
  • ০৭ আগস্ট ২০২৬
মেয়েদের আপত্তিকর ছবি তুলে লন্ডন প্রবাসী বয়ফ্রেন্ডের কাছে পা…
  • ০৭ আগস্ট ২০২৬