ভারতে পালানোর চেষ্টাকালে সীমান্তে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৭ জুন ২০২৫, ০৫:৫৯ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৫ PM
জুবায়ের ইসলাম

জুবায়ের ইসলাম © সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ভারত যাওয়ার চেষ্টাকালে রাজশাহীর তানোর থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টার দিকে দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ মুহম্মদ তিতুমীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়নগর ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় সীমান্ত এলাকায় জুবায়েরকে আটক করা হয়। তিনি রাজশাহীর সাদিপুর এলাকার বাসিন্দা এবং প্রয়াত আবু বাক্কারের ছেলে।

ওসি আরও জানান, জুবায়ের ইসলামের বিরুদ্ধে তানোর থানায় হত্যা চেষ্টা, চাঁদাবাজি ও মারধরের অভিযোগে দুটি মামলা রয়েছে। তাকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তানোর থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬