ডিম-মুরগি সিন্ডিকেটের বিষয়ে নজর রাখছে সরকার: প্রাণিসম্পদ উপদেষ্টা

১৭ জুন ২০২৫, ০৪:১২ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৪:৫৯ PM
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার © টিডিসি

ডিম ও মুরগির বাজারে কারও সিন্ডিকেটের কারণে বা কেউ বাজার দখল ও কারসাজি করার কারণে যেন মূল্যবৃদ্ধি বা না কমে, সে ব্যাপার সরকার নজর রাখছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আজ মঙ্গলবার (১৭ জুন) সকালে সাভারের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধমে সাভারের বিসিএস লাইভস্টক একাডেমি নবনির্মিত ডরমিটরি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘আমি মনে করি, আমাদের দেশে গরুর যে নিজস্ব জাত রয়েছে, তা যদি ভালো করে সহায়তা দিয়ে উৎপাদন করতে পারি, তাহলে এটাই বিশ্বামানের হবে এবং এটাকে কীভাবে রোগমুক্ত রাখা যায়, স্বাস্থ্য ভালো রাখার জন্য ফিড নিয়ে গবেষণা করার প্রয়োজন হতে পারে।’

অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. তোফাজ্জেল হোসেন, সভাপতিত্ব করেন  প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মুহাম্মদ আবু সুফিয়ান। পরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  ফরিদা আখতার  কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন।

কাল থেকে বসছে সংসদ অধিবেশন, উঠছে ৩ গুরুত্বপূর্ণ বিল
  • ২৬ আগস্ট ২০২৬
বিমানে যাত্রীর মৃত্যু, মিলছে না মরদেহ নামানোর অনুমতি, আটকে …
  • ২৬ আগস্ট ২০২৬
কলেজছাত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের ঘটনায় অভিযুক্ত সায়ন আটক
  • ২৬ আগস্ট ২০২৬
গ্রামগুলোয় চিপ্‌স খান না কেউ, প্যাকেটজাত জাঙ্ক ফুড খাওয়া অপ…
  • ২৬ আগস্ট ২০২৬
রাজধানীর নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রক…
  • ২৬ আগস্ট ২০২৬
আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি নিয়ে খুকৃবি শিক্ষার্থীদের কর্মশ…
  • ২৬ আগস্ট ২০২৬