নেত্রকোনায় পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

১২ জুন ২০২৫, ০৭:২৬ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ১২:২৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) উপজেলার কান্দিউড়া ইউনিয়ন ও পৌরসভায় এসব ঘটনা ঘটে।

জানা গেছে, কেন্দুয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে খেলতে গিয়ে বাড়ি পিছনে সবার অজান্তে পুকুরে ডুবে মাহদী (৩) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি আজ দুপুরে উপজেলার কান্দিউড়া ইউনিয়নে রাজিবপুর গ্রামে ঘটে।

নিহত মাহদী পার্শ্ববর্তী মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাশুরি গ্রামের মামুনের ছেলে। ঈদ-পরবর্তী তার মায়ের সাথে সে তার নানা বাড়ি রাজিবপুর বেড়াতে এসেছিল।

পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পেছেনের পুকুরে পড়ে যায় মাহাদী। পরে তাকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে তাৎক্ষণিক তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: হোস্টেলে লাঞ্চ চলাকালীন বিধ্বস্ত হয় বিমান, আহত ১৫ ইন্টার্ন চিকিৎসক

এদিকে একই দিনের বেলা ৩টার দিকে কেন্দুয়া পৌরসভার মতির মোড়ে জজ মিয়ার দোকানের সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চাপায় হোসাইন (৭) নামের এক শিশু মারা গেছে। হোসাইন উপজেলার শ্রীধরপুর গ্রামের শহীদ মিয়া ও মরিয়ম আক্তারের  ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় অটোরিকশাটি চাপা দিলে গুরুতর আহত হন হোসাইন। তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ যাওয়ার পথে মারা যায় হোসাইন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হবে এবং সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

ঢাবি শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বামী-ছেলেসহ গ্রেপ্তা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আরেক নতুন রেকর্ড মেসির
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাউস্টের এআইএস বিভাগে নবীন বরণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মিলান ইউনিভার্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9