শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ

২৬ জানুয়ারি ২০২৪, ০৮:৩৪ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ © সংগৃহীত

নানা কারণে বেশ কিছু মার্কেট ও নির্দিষ্ট এলাকা প্রতিদিন বন্ধ রাখা হয় রাজধানীতে। কেনাকাটার প্রয়োজনে হয়তো প্রতিদিনই আপনাকে কোথাও না কোথাও যেতে হয়। আবার কিছু কিছু দর্শনীয় স্থানে সাপ্তাহিক ছুটি থাকে। তাই কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে আগে জেনে নিন আজ শুক্রবার (২৬ জানুয়ারি) কোন কোন এলাকা ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটরা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।

আরও পড়ুন: পঞ্চগড়ে ৫ দশমিক ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস

বন্ধ থাকবে যেসব দর্শনীয় স্থান
সামরিক জাদুঘর এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা।

এছাড়াও শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

ট্যাগ: জাতীয়
শুরুতেই বাঁচল ক্রোয়েশিয়া 
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলকিপার সিমন 
  • ০৩ জুলাই ২০২৬
রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence