নতুন মজুরির সিদ্ধান্ত প্রত্যাখ্যান, আন্দোলনে চা শ্রমিকরা

২০ আগস্ট ২০২২, ০৮:০৯ PM
হবিগঞ্জে আন্দোলনরত চা শ্রমিকরা

হবিগঞ্জে আন্দোলনরত চা শ্রমিকরা © সংগৃহীত

নূন্যতম মজুরি ৩০০ টাকা করার দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন সিলেট অঞ্চলের চা শ্রমিকরা। তাদের দাবির প্রেক্ষিতে ২৫ টাকা মজুরি বাড়ানো হয়। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আবারও আন্দোলনে নেমেছেন শ্রমিকরা।

শনিবার (২০ আগস্ট) ১৪৫ টাকা মজুরির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সিলেটের শ্রীমঙ্গল ও হবিগঞ্জে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

হবিগঞ্জের লস্করপুর ভ্যালির ২৪টি চা বাগানের শ্রমিক নেতারা জানিয়েছেন, তারা চুক্তি প্রত্যাখ্যান করে ৩০০ টাকা মজুরির দাবিতে কর্মবিরতি চালিয়ে যাবেন। সেই সঙ্গে ভ্যালির নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন: এক পায়ে লাফিয়েই স্কুলে যায় সুমাইয়া

অন্যদিকে শ্রীমঙ্গলের শ্রমিক নেতারা জানিয়েছেন, নূন্যতম মজুরি ৩০০ টাকা না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে আরও কঠোর আন্দোলন করবেন তারা।

জানতে চাইলে বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের সভাপতি খায়রুন আক্তার বলেন, ‘আমাদের দালাল নেতারা ১৪৫ টাকা মজুরিতে স্বাক্ষর করেছে। তারা আমাদের কষ্ট কি বুঝবে। আমরা খেয়ে না খেয়ে ১২ দিন ধরে আন্দোলন করে যাচ্ছি। এখন তারা আমাদের সঙ্গে আলোচনা না করেই ১৪৫ টাকা মজুরিতে স্বাক্ষর করেছে। আমরা এই চুক্তি প্রত্যাখ্যান করছি। সেই সঙ্গে দালাল নেতাদের বিরুদ্ধে ধিক্কার জানাই।’

ট্যাগ: আন্দোলন
বরের বাড়ীতে ৯ মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া, জুমার নামাজের …
  • ১৩ মার্চ ২০২৬
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • ১৩ মার্চ ২০২৬
কেমন হবে বাংলাদেশের একাদশ?
  • ১৩ মার্চ ২০২৬
ওমানে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষে নিহত ২
  • ১৩ মার্চ ২০২৬
জ্বালানি সংকটে মাছ ধরতে পারছেন না উপকূলের জেলেরা
  • ১৩ মার্চ ২০২৬
সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আ…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081