ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

০৪ জুন ২০২৫, ০৮:৩৪ AM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০৩:৩৩ PM
অতিরিক্ত ভাড়া আদায় রোধে বসেছে ভ্রাম্যমাণ আদালত

অতিরিক্ত ভাড়া আদায় রোধে বসেছে ভ্রাম্যমাণ আদালত © টিডিসি ফটো

পিরোজপুরে ঈদযাত্রায় যাত্রী ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ জুন) বিকেলে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর সহযোগিতায় বাইপাস সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশ কয়েকটি যাত্রীবাহী বাসকে জরিমানা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন। এ সময় পিরোজপুর বিআরটিএ-এর সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন। 

মো. জাকির বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায় রোধে ও যাত্রী ভোগান্তি কমাতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এতে বেশ কয়েকটি গাড়িকে হাইড্রোলিক হর্ন ও ফিটনেস না থাকায় জরিমানা করা হয়েছে। আমাদের এ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ঈদযাত্রা ও ফিরতি সময় পর্যন্ত চলমান থাকবে।’

 

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬