কুরবানির গরু কিনে ফেরার পথে ডাকাতের ছুরিকাঘাতে যুবক নিহত

০৩ জুন ২০২৫, ১১:২৯ AM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০৭:০৯ PM
পারভেজ

পারভেজ © সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলায় কুরবানির গরু কিনে ফেরার সময় ডাকাতের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ১ টার দিকে জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত পারভেজ একই ইউনিয়নের ফুলনিরচর এলাকার আব্দুর রহিমের ছেলে। এছাড়াও এসময় ছুরিকাঘাতে আহত হয়েছে দক্ষিণ চাকমারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী হোসেন শিকদার পাড়া এলাকার আহমদ হোসেনের ছেলে ফোরকান ও একই এলাকার আহমদ হোসেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তৈয়বুর রহমান। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা যায় গর্জনিয়া বাজার হতে গরু নিয়ে ফরেস্ট অফিস এলাকায় আসলে পেছন হতে তাদের উপর আক্রমণ করে ডাকাত দল। 

তিনি আরো বলেন, এসময় ডাকাতদলের একজনকে ধরে ফেলা হয়। পরে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে পেছন থেকে ধারালো দা ছুরি দিয়ে হামলা করে ডাকাত দল। এসময় পারভেজ গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়া হলে সে মৃত্যুবরণ করে। ঘাতক ডাকাতদের ধরতে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬