গরু পার করাতে গিয়ে স্রোতের টানে ভেসে গেলেন কৃষক

০৩ জুন ২০২৫, ১০:২০ AM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০২:২৪ PM
স্রোতের টানে নদীতে ভেসে গেলেন কৃষক

স্রোতের টানে নদীতে ভেসে গেলেন কৃষক © টিডিসি ফটো

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নে গরু পারাপারের সময় পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন এনামুল হক (৪৫) নামের এক কৃষক। সোমবার (২ জুন) বিকেলে ইউনিয়নের বরনি নদীতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে এনামুল হক হাওর থেকে একপাল গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। বরনি নদী পার হওয়ার সময় গরুগুলো সাঁতরে পাড়ে উঠলেও এনামুল স্রোতের টানে নদীতে ভেসে যান। এরপর আর তিনি পাড়ে উঠতে পারেননি। স্থানীয়রা ধারণা করছেন, তিনি পানিতে ডুবে মারা গেছেন।

রাত ৯টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নদীতে খোঁজাখুঁজির চেষ্টা চললেও এখন পর্যন্ত এনামুলের সন্ধান মেলেনি বলে জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নটরডেম কলেজের ৬৬ শিক্ষক-শিক্ষার্থী

এনামুল হকের বাড়ি মোজাফরপুর ইউনিয়নের একটি গ্রামে। তিনি কৃষিকাজের পাশাপাশি গবাদিপশু পালন করতেন বলে জানা গেছে। তার নিখোঁজ হওয়ার খবরে পরিবার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ফিল্ড অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ১০, আবেদন এইচএসসি পাসেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে আসছে সমন্বিত শিক্ষক ও প্রশাসনিক নীতিমালা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9