যুক্তরাষ্ট্রে শিক্ষা সফরে নটরডেম কলেজের ৬৬ শিক্ষক-শিক্ষার্থী

০৪ জুন ২০২৫, ০৮:৩৮ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ১২:৪৯ AM
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নটরডেম কলেজের ৬৬ শিক্ষক-শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নটরডেম কলেজের ৬৬ শিক্ষক-শিক্ষার্থী © সংগৃহীত

শিক্ষা সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজের একদল শিক্ষক ও শিক্ষার্থী। সফরে অংশ নিচ্ছেন কলেজের অধ্যক্ষ, পাঁচজন শিক্ষক এবং ৬১ জন শিক্ষার্থী। সবমিলিয়ে প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ৬৬ জন। কলেজটির ইংরেজি বিভাগের শিক্ষক আসিফ তার ফেসবুুকে বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (২ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন তারা।

সফরকালে প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো, বাফেলো এবং নিউইয়র্ক শহরের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তিকেন্দ্র ও সাংস্কৃতিক স্থাপনা পরিদর্শন করবেন। সফরের অংশ হিসেবে স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং প্রযুক্তি ও সংস্কৃতি বিষয়ক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন তারা।

কলেজটির সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক মানের এই শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যা তাদের উচ্চশিক্ষা ও পেশাগত জীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সফর শিক্ষার্থীদের মধ্যে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও জ্ঞান অর্জনের আগ্রহ বাড়াবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬