গাইবান্ধায় আওয়ামী লীগ অফিসে হামলা

১০ মে ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ১১:৪৫ PM
আওয়ামী লীগ অফিসে আগুন

আওয়ামী লীগ অফিসে আগুন © টিডিসি ফটো

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা ও হাতুড়ি দিয়ে দরজা-জানালা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১০ মে) বিকেল ৫টার দিকে পলাশবাড়ী উপজেলা পরিষদের গেট সংলগ্ন বঙ্গবন্ধু মার্কেট ভবনের দ্বিতীয় তলায় দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (১০ মে) বিকেলে কিছু যুবক আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং চেয়ার-টেবিল উপর থেকে নিচে ফেলে দেয়। পরে সেগুলোতে আগুন দেওয়া হয়। তবে হামলাকারীদের কেউ চেনেন না বলে জানান স্থানীয়রা। 

তবে স্থানীয়দের অভিযোগ, গাইবান্ধা-৩ আসনের সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতি ও তার ভাই পলাশবাড়ীর সাবেক পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব সরকারি বরাদ্দের টাকায় শেখ মুজিবুর রহমানের নামে মার্কেট নির্মাণ করে নিচতলায় দোকান ঘর ভাড়া এবং দ্বিতীয় তলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে বসেন। 

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, শনিবার বিকেলে চৌমাথা মোড়ে ছাত্র-জনতার ব্লকেড ও অবস্থান কর্মসূচি চলছিল। পরে হঠাৎ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলার খবর পাই। হামলাকারীরা তালা ভেঙে সেখানে থাকা চেয়ার-টেবিল বের করে আগুন দিয়ে চলে যায়। তবে তাৎক্ষণিভাবে কেউ হামলাকারীদের পরিচয় জানাতে পারেনি বলে জানান তিনি। 

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের চৌমাথা মোড়ে ব্লকেড এবং অবস্থান কর্মসূচি পালন করছিল সর্বস্তরের ছাত্র-জনতা। পরে একটি বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে এসে শেষ হয়। 

তবে মিছিলে অংশ নেওয়া কেউ আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও আগুন দেয়নি বলে দাবি পলাশবাড়ীর ছাত্র নেতাদের। তারা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ, ফ্যাসিবাদের দোসরদের পালিয়ে যাওয়ার প্রতিবাদ ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি শেষ হয়েছে। 

এ বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মাসুদ রানা শেখ বলেন, অবস্থান কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও আগুনের ঘটনায় তাদের কেউ জড়িত নন।

চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ার আবেদন
  • ১২ নভেম্বর ২০২৬
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
  • ১২ নভেম্বর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে ব্লুটুথ ও মোবাইলসহ নকলের দায়ে ঢাকা সেন্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
  • ১২ নভেম্বর ২০২৬
যুবদল সাধারণ সম্পাদক নয়নের বিরুদ্ধে করা রিট উচ্চ আদালতে খার…
  • ১২ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950