কুড়িগ্রামে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

৩০ এপ্রিল ২০২৫, ০১:২৬ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৭ PM
নিহত আব্দুল হাকিম

নিহত আব্দুল হাকিম © সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শিয়াল মারার জন্য পাট ক্ষেতে বসানো বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে পৌর শহরের নারিকেলবাড়ি সন্ন্যাসীরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম ওই এলাকার নুরুল হকের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হাকিম বাড়ির পাশে আট শতক জমিতে পাট চাষ করছিলেন। সম্প্রতি শিয়ালের উপদ্রবে পাটগাছ নষ্ট হওয়ায় সেগুলো রক্ষা করতে তিনি বৈদ্যুতিক ফাঁদ বসান। বুধবার সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই পাটক্ষেতে গেলে ভুলবশত স্পৃষ্ট হন তিনি। ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান আব্দুল হাকিম।

সকাল ৯টার দিকে এক স্থানীয় বাসিন্দা ঘাস কাটতে গিয়ে জমিতে তাকে পড়ে থাকতে দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ট্যাগ: মৃত্যু
৩০ ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার বাংলাদেশ,…
  • ২৫ অক্টোবর ২০২৬
১২-১৪ ও ১৬ হাজার টাকা হারে বৃত্তি পাচ্ছেন এসএসসি পাস ও বিশ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আগামীকাল
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরের বিজয়ী কে, জানেন মাত্র ৫ জন!
  • ২৫ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ–যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, গ্রেপ্তা…
  • ২৫ অক্টোবর ২০২৬
ধানের শীষের নির্বাচন করতে চেয়েছিলেন মাহফুজ আলম
  • ২৫ অক্টোবর ২০২৬