নিখোঁজের ১৪ ঘণ্টা পর মিলল সেই শিশুর নিথর মরদেহ

১৯ এপ্রিল ২০২৫, ১১:০৬ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৪ PM

© সংগৃহীত

চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলা এলাকায় হিজলা খালে পড়ে যাওয়া ছয় মাস বয়সী শিশু সেহরিসকে নিখোঁজের ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর চকবাজার থানার কাপাসগোলার নবাব হোটেলের পাশের হিজরা খালের নালায় ওই শিশু, তার মা ও দাদি অটোরিকশা উল্টে নালায় পড়ে যায়। পরে মা ও দাদিকে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় ছয় মাস বয়সী শিশু সেহরিস। এরপর থেকেই তাকে উদ্ধারে অভিযান শুরু হয়।

জানা গেছে, দুর্ঘটনার পর রিকশাচালক পালিয়ে যান। দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চসিকের পরিচ্ছন্নতা কর্মী ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।

শিশুটির মামা মারুফ জানান, আসাদগঞ্জ থেকে চেহরিসকে নিয়ে তার মা ও দাদি তার (মারুফ) বাসায় বেড়াতে আসছিলেন। বাড়ির কাছে এসে রাস্তায় পানি থাকায় রিকশা নেন তারা। কিন্তু নালার পাশে থাকা বাঁশের বেষ্টনী খুলে ফেলার কারণে তারা রিকশা নিয়ে নালায় পড়ে যান। পরে চেহরিসের মা সালমা ও দাদি আয়েশাকে উদ্ধার করা গেলেও চেহরিস নালায় হারিয়ে যায়।

ট্যাগ: মৃত্যু
ময়মনসিংহে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫১তম বিসিএসের সিলেবাস প্রকাশ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ফুটপাত উচ্ছেদে পুলিশ-হকার সংঘর্ষ, গাড়িতে আগুন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬