বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল ভারতীয়রা

১৮ এপ্রিল ২০২৫, ০৭:০৯ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৭ PM
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত © সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঘাস কাটতে গেলে চোরাকারবারি সন্দেহে আজিনুর রহমান (২৪) নামে এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয়দের বিরুদ্ধে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ডাঙ্গাটারি সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায়। 

স্থানীয়রা জানান, ওই যুবকের নাম আজিনুর রহমান। তিনি ওই গ্রামের নুর হোসেনের ছেলে। দুপুরে ঘাস কাটতে গিয়ে আজিনুর রহমান ভুলে ভারতের অভ্যন্তরে চলে যান। এসময় কয়েকজন ভারতীয় তাকে মারধর করে ভেতরে নিয়ে যান। বিষয়টি বিজিবি ও পুলিশকে জানানো হয়েছে।

স্থানীয় বাউরা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, খোঁজখবর নিয়ে বিষয়টি ঊর্ধ্বতনকে জানানো হবে।

বিষয়টি জানতে ডাঙ্গাটারী ৫১ বিজিবি ক্যাম্প কমান্ডার রফিকুল ইসলামের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার বলেন, আজিনুরকে ৩০ বিএসএফ ব্যাটালিয়নের সরস্বতী ক্যাম্পে হস্তান্তর করেছে বলে শুনেছি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ১২০ শতাংশ নিশ্চিত:  দী…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালতের আদেশ অমান্যের অভিযোগে আবুজর গিফারী কলেজের সাবেক সভা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬