সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৮ PM
দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা

দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা © টিডিসি

ময়মনসিংহের ভালুকায় সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের নন্দিবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা খান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি মাইক্রোবাস ভালুকা-গফরগাঁও সড়কের নন্দিবাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন অটোরিকশার চালকসহ চারজন। 

তারা আরও জানান, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়া নামে একজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে রোকেয়া বেগম (৪৮) নামে আরও একজন মারা যান।

এ বিষয়ে ভালুকা থানার ওসি সামছুল হুদা খান বলেন, সিএনজি ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘুমন্ত শাশুড়িকে কুপিয়ে হত্যা করল মেয়ের জামাই
  • ০৩ জুলাই ২০২৬
বিমানবন্দরের চেকিংয়ে সতীর্থের লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লে…
  • ০৩ জুলাই ২০২৬
ঢা‌বি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ…
  • ০৩ জুলাই ২০২৬
পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল
  • ০৩ জুলাই ২০২৬
এবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
  • ০৩ জুলাই ২০২৬
জনবল নিয়োগ দিবে হামদর্দ, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence