মাধবপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

১৮ এপ্রিল ২০২৫, ০৮:৫১ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৯ PM
দুর্ঘটনা কবলিত পিকআপ

দুর্ঘটনা কবলিত পিকআপ © সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৫জন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাখরনখরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোস্তাকিমা আক্তার (৩৫), হাফিজুর রহমান (২৬), আয়েশা  বেগম (৩০)। তাদের প্রত্যেকের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। 

দ্য ডেইলি ক্যাম্পাসকে  বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন।  

তিনি বলেন, ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। পিকআপটিতে বাড়ির জিনিসপত্রসহ ১৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৫ জন গুরুতর  আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ট্রাক ও পিকআপ হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছেন।  

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9