সড়ক দুর্ঘটনায় দুই পা ভাঙল এসএসসি পরীক্ষার্থীর

১৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২১ PM
মোহনা তানজিন মৌ

মোহনা তানজিন মৌ © সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এসএসসি পরীক্ষার্থী মোহনা তানজিন মৌ (ডাকনাম মিষ্টি)। এই শিক্ষার্থী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ইসলামপুর পৌর শহরের মার্কাস মসজিদ সংলগ্ন সড়কে দুটি ট্রাক ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে দুর্ঘটনার শিকার হন মৌ। সংঘর্ষের পর তার দুই পা ভেঙে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মোহনা তানজিন মৌ জে.জে.কে.এম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী। তিনি ইসলামপুর কলেজ লাইব্রেরির কর্মরত মিন্টু শরিফের কন্যা।

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে চেয়ারম্যানস ও ডিজিস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬