মেয়েকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় বাবাকে হত্যা

১৭ এপ্রিল ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২৩ PM
বোয়ালিয়া মডেল থানা

বোয়ালিয়া মডেল থানা © সংগৃহীত

রাজশাহী মহানগরীর তালাইমারি শহিদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম হোসেন (৪৫) নামে এক বাসচালককে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এবং তিনি তালাইমারি এলাকার আজাদ হোসেনের ছেলে।

নিহত ব্যক্তির পরিবার দাবি করেছে, স্থানীয় নান্টু, বিশাল ও রতনসহ কয়েকজন যুবক এ ঘটনার সঙ্গে জড়িত।

পরিবার সূত্রে জানা যায়, আকরামের মেয়েকে স্থানীয় কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি নিয়ে একাধিকবার প্রতিবাদ জানান আকরাম। ঘটনার দিন রাতেও তিনি প্রতিবাদ করেন। এরপর অভিযুক্ত যুবকরা আকরামের বাড়িতে গিয়ে তাকে হুমকি দেন এবং পরে ইট দিয়ে আঘাত করেন।

আহত অবস্থায় এলাকাবাসী ও স্বজনরা আকরামকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তালাইমারিতে বখাটেদের হামলায় আহত হন আকরাম হোসেন। পরে রামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9