পানিতে ডুবে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

১৭ এপ্রিল ২০২৫, ০৬:১২ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১৫ PM
পানিতে ডুবে মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু © ফাইল ছবি

বরগুনার তালতলীতে পুকুরের পানিতে ডুবে মরিয়ম (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার শারিকখালী ইউনিয়নের দক্ষিণ নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম নলবুনিয়া গ্রামের মো. ফারুক আকনের মেয়ে এবং নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার জানায়, বুধবার সকালে মরিয়ম ও তার সহপাঠী নিজ বাড়ির পুকুরে গোসল করতে যায়। পুকুর ঘাটে দাঁড়ানোর পর পাঁকা ঘাটের শেওলায় পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তার সহপাঠী মিম বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। খবর পেয়ে পরিবারের লোকজন পানিতে খোঁজাখুজি করে মরিয়মকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

মরিয়মের বাবা মো. ফারুক আকন জানান, বুধবার সকালে স্কুলে যাওয়ার জন্য মরিয়ম এবং তার সহপাঠী মিম পুকুরের পাঁকা ঘাটে গোসল করতে যায়। ওই সময় মরিয়মের পা পিছলে পানিতে তলিয়ে যায়। মরিয়ম সাঁতার জানতো না। মরিয়ম ও মিম একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

তালতলী থানার ওসি মো. শাহজালাল মিয়া বলেন, ‘পানিতে ডুবে মরিয়ম নামে এক কিশোরী আমতলী হাসপাতালে মারা গেছে। কোন অভিযোগ না থাকায় কিশোরীর মরদেহ অভিভাবকরা দাফনের জন্য নিয়ে গেছেন।’

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে চেয়ারম্যানস ও ডিজিস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬