ধান কাটছিলেন বাবা, বৃষ্টির থেকে রক্ষা করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল মেয়ের

১৬ এপ্রিল ২০২৫, ০৬:৩৭ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:০৯ PM
বজ্রপাত

বজ্রপাত © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে মোছা. হাসনা বেগম (২০) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের ফসলি মাঠে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কৃষক বাবা মো. নূরুল হক মাঠে ধান কাটছিলেন। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়, সঙ্গে চলে বজ্রপাত। এ সময় বাবাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করতে পলিথিন নিয়ে বাড়ি থেকে মাঠের দিকে ছুটে আসছিলেন হাসনা। পথে বজ্রপাতের শিকার হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

স্বজনরা তাৎক্ষণিকভাবে হাসনাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, মাত্র ১০ মাস আগে হাসনা বেগমের বিয়ে হয়েছিল। তার এ মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নান্দাইল থানার ওসি মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে শীর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষকের এমপিও বাতিলের নির্দেশ মাউশির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মরিয়মের বাবার সঙ্গে এমপি নজরুলের আপসনামায় যা আছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিপ্লবী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬