নেত্রকোনায় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

১৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১৪ PM
বজ্রপাতে তিনজনের মৃত্যু

বজ্রপাতে তিনজনের মৃত্যু © সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রসুলপুর, কৃষ্ণপুর ও হায়াতপুর  গ্রামে এসব ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার রসুলপুর গ্রামের সম্বর আলীর ছেলে নিজাম উদ্দিন (৩২), কৃষ্ণপুর গ্রামের রমজান আলীর ছেলে কবীর মিয়া (৪৫) ও হায়াতপুর গ্রামের মৃত রসিক সরকারের ছেলে রাখাল সরকার (৬৬)। এছাড়া এ ঘটনায় উপজেলার রসুলপুর গ্রামের রানু মিয়া (৪৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে হতাহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশে মেঘ দেখে বিকালে বাড়ির সামনে শুকাতে দেওয়া খড় জমা করছিলেন নিজাম উদ্দিন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান। এ ঘটনায় পাশে থাকা রানু মিয়া গুরুতর আহত হন। পরে রানু মিয়াকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে একই উপজেলার ছায়ার হাওড়ে বজ্রপাতের ঘটনায় কবীর মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হলে পথেই তিনি মারা যান।

এছাড়া বিকালে উপজেলার হায়াতপুরে বজ্রপাতে মারা যান রাখাল সরকার নামে আরেক কৃষক। তিনি বাড়ির সামনের হাওড় থেকে গরু আনার জন্য গিয়েছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬