অবশেষে পরীক্ষায় বসেছে প্রবেশপত্র না পাওয়া ১৩ শিক্ষার্থী

১৫ এপ্রিল ২০২৫, ১২:৪২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:০৭ AM

© সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়া ১৩ শিক্ষার্থী অবশেষে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) পরীক্ষায় অংশ নিতে পেরেছে।

এদিকে প্রবেশপত্র দিতে না পারায় উখিয়ার হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের অভিযুক্ত প্রধান শিক্ষক মো. ইউনুসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উখিয়ার হলদিয়া পালং বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী চলমান এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে বাংলা প্রথম পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় জড়িত প্রধান শিক্ষক মো. ইউনুসকে আটকের পরে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় মঙ্গলবার থেকে ১৩ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে।

উখিয়ার রুমঁখা পালং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন বলেন, হলদিয়া পালং বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থীকে প্রবেশপত্র পৌঁছে দেওয়া হয়েছে। তারা পালং আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন।

এর আগে প্রবেশপত্র না পেয়ে গত বুধবার এসএসসির প্রথম পরীক্ষায় অংশ নিতে পারেনি ওই ১৩ শিক্ষার্থী। পরে শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে এবং ভাঙচুরের চেষ্টা করেন।

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, ওই ১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র আনতে গেলে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ইউনুস প্রবেশপত্র দিতে পারেননি।

বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬