মেডিকেল কলেজে মানোন্নয়ন না হলে বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্যের ডিজি

১২ এপ্রিল ২০২৫, ১১:০৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৫ AM
অধ্যাপক ডা. নাজমুল হোসেন

অধ্যাপক ডা. নাজমুল হোসেন © সংগৃহীত

পর্যাপ্ত সময় ও সুযোগ দেওয়ার পরও যদি কোনো মেডিকেল কলেজ শিক্ষার মানোন্নয়নে ব্যর্থ হয়, তবে তা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন। শনিবার (১২ এপিল) দিনাজপুর ও নীলফামারী মেডিকেল কলেজ পরিদর্শন এবং চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিজি বলেন, তিনি ও তাঁর মন্ত্রণালয় দেশের স্বাস্থ্য শিক্ষা ও ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর ভাষায়, "যথেষ্ট সময় ও সুযোগ দেওয়ার পরও কোনো সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ যদি মানোন্নয়নে ব্যর্থ হয়, তাহলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে।"

এ সময় তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের’ পর দেশের বাইরে চিকিৎসার জন্য যাওয়া রোগীর সংখ্যা কমেছে, কিন্তু দেশে চিকিৎসাসেবায় কোনো সমস্যা হয়নি। চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন বলেই এটি সম্ভব হয়েছে।

সভায় কলেজের শিক্ষক সংকটসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে অধ্যাপক নাজমুল হোসেন বলেন, প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ সাদেক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিপ্তরের পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা) ও প্রকল্প পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান, উপপরিচালক সৈয়দ মো. বাকি বিল্লাহ, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. ফজলুর রহমান এবং সিভিল সার্জন মো. আসিফ ফেরদৌস।অংশ হিসেবে অধ্যাপক নাজমুল হোসেন এ সফরে আসেন।

নতুন ভোটার হওয়ার সময় বাড়ল
  • ০৩ জুলাই ২০২৬
গবেষণায় ৫৯ পাবলিক বিশ্ববিদ্যালয়কে কীভাবে বরাদ্দ দেবে, নতুন …
  • ০৩ জুলাই ২০২৬
পানিতে ডুবিয়ে মাকে হত্যা, ছেলে বললেন— ‘শৈশবের বঞ্চনা ও দীর্…
  • ০৩ জুলাই ২০২৬
৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন …
  • ০৩ জুলাই ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence