ছয় মাসের সাজা এড়াতে ১০ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

১২ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৬ AM
গ্রেপ্তার সোহেল হাওলাদার

গ্রেপ্তার সোহেল হাওলাদার © টিডিসি ফটো

ঝালকাঠির নলছিটিতে মাদক মামলায় ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত সোহেল হাওলাদার (৩৫) অবশেষে ১০ বছর পর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। 

শনিবার (১২ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার সোহেল হাওলাদার নলছিটি পৌরসভার মল্লিকপুর এলাকার মৃত হারুন হাওলাদারের ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, ২০১৪ সালে বরিশাল সদর উপজেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত সোহেল হাওলাদারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান এবং দীর্ঘ ১০ বছর ধরে পলাতক ছিলেন।

ওসি আরও জানান, সম্প্রতি তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে নলছিটি বিজয় উল্লাস চত্বর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close