শেরপুরে মোবাইল আসক্তি কমিয়ে তরুণদের বইমুখী করছে ‘সাইলেন্ট বুক রিডিং’

১২ এপ্রিল ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৬ AM
সাইলেন্ট বুক রিডিং-এ বই দেখছেন পাঠকেরা

সাইলেন্ট বুক রিডিং-এ বই দেখছেন পাঠকেরা © টিডিসি

শেরপুরের ডিসি উদ্যানে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা সময় কাটাতে আসে। এ সময় কাগজের বই বিমুখ যুবসমাজের হাতে বই তুলে দেওয়া এবং তাদের মোবাইল আসক্তি কমিয়ে বইমুখী করতে শেরপুরে ‘সাইলেন্ট বুক রিডিং’ নামে উন্মুক্ত লাইব্রেরি করা হয়েছে। এ লাইব্রেরি থেকে প্রতি শুক্র ও শনিবার বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডিসি উদ্যানে বেড়াতে আসা শিক্ষার্থীসহ অন্যান্য পেশার মানুষ বই সংগ্রহ করে পড়তে পারেন। ইতিমধ্যে এই লাইব্রেরিতে চার শতাধিক বই সংগ্রহ করা হয়েছে। 

এরই ধারাবাহিকতায় শেরপুর গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে ৩৩ জন শেরপুরের লেখকের লেখা বই প্রদান করা হয়। যাতে করে বই পড়ুয়া মানুষ জাতীয় পর্যায়ের লেখকদের পাশাপাশি শেরপুরের লেখকদের বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি এবং শেরপুরে লেখকদের পরিচিতি লাভও করবে।

আরও পড়ুন: ‘ফ্যাসিস্টের প্রতিকৃতিতে’ আগুন লাগানো ব্যক্তিকে দেখা গেল সিসিটিভি ফুটেজে

এ বিষয়ে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সাংবাদিক রফিক মজিদ বলেন, ‘আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে জেলার বিভিন্ন লাইব্রেরিতে শেরপুরে লেখকদের বই সরবরাহক করেছি। সাইলেন্ট বুক রিডিংয়ের মতো ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানিয়ে আমরা শেরপুরে লেখকদের কিছু বই প্রদান করি। আগামী দিনেও আমাদের সংগঠন তথা শেরপুরের লেখকদের নতুন বই প্রকাশিত হলে সেসব বই দেওয়া হবে।’

শেরপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি রাহাতুল ইসলাম আলো বলেন, ‘আমরা শহরের বিভিন্ন পার্কে অযথা আড্ডা এবং নেতিবাচক আড্ডা থেকে তরুণ সমাজকে ফিরিয়ে আনতে এই কাগজের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি লক্ষ্যে এই সাইলেন্ট বুক রিডিং গঠন করেছি। শুরুতে শহরের ডিসি উদ্যানে দুই মাস সপ্তাহে দুই দিন এই ডিসি উদ্যানে সাইলেন্ট বুক রিডিং স্থাপন করলেও আগামী দিনে শহরের বিভিন্ন পার্কে পর্যায়ক্রমে স্থাপন করা হবে।’

নতুন ভোটার হওয়ার সময় বাড়ল
  • ০৩ জুলাই ২০২৬
গবেষণায় ৫৯ পাবলিক বিশ্ববিদ্যালয়কে কীভাবে বরাদ্দ দেবে, নতুন …
  • ০৩ জুলাই ২০২৬
পানিতে ডুবিয়ে মাকে হত্যা, ছেলে বললেন— ‘শৈশবের বঞ্চনা ও দীর্…
  • ০৩ জুলাই ২০২৬
৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন …
  • ০৩ জুলাই ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence