ঝালকাঠির ‘ক্যাসিনো সম্রাট’ মিজান গ্রেপ্তার

১২ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৬ AM
মিজান হাওলাদার

মিজান হাওলাদার © টিডিসি ফটো

ঝালকাঠির নলছিটি উপজেলার আলোচিত ‘ক্যাসিনো সম্রাট’ মিজান হাওলাদার (৪২) অবশেষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর হাতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে ঝালকাঠি শহরের মিনিপার্ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মিজান উপজেলার নাচনমহল ইউনিয়নের বাসিন্দা এবং নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে থানায় হস্তান্তর করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, মিজানের বিরুদ্ধে বরিশালের কাউনিয়া থানায় সিআর মামলা নম্বর ২০৫/২৩ অনুযায়ী, এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় এক বছরের কারাদণ্ডের রায় হয়েছিল। তবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬