ঝালকাঠির ‘ক্যাসিনো সম্রাট’ মিজান গ্রেপ্তার

১২ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৬ AM
মিজান হাওলাদার

মিজান হাওলাদার © টিডিসি ফটো

ঝালকাঠির নলছিটি উপজেলার আলোচিত ‘ক্যাসিনো সম্রাট’ মিজান হাওলাদার (৪২) অবশেষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর হাতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে ঝালকাঠি শহরের মিনিপার্ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মিজান উপজেলার নাচনমহল ইউনিয়নের বাসিন্দা এবং নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে থানায় হস্তান্তর করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, মিজানের বিরুদ্ধে বরিশালের কাউনিয়া থানায় সিআর মামলা নম্বর ২০৫/২৩ অনুযায়ী, এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় এক বছরের কারাদণ্ডের রায় হয়েছিল। তবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ০৩ জুলাই ২০২৬
যেভাবে ৪ মাস ধরে অক্ষত রাখা হয়েছে খামেনির মরদেহ
  • ০৩ জুলাই ২০২৬
ফ্যামিলি কার্ডের টাকায় প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারী…
  • ০৩ জুলাই ২০২৬
১২০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৪ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে স…
  • ০৩ জুলাই ২০২৬
সংগ্রামের পথ পেরিয়ে পাহাড়ের সবুজ রক্ষায় ঢাবি গবেষক আব্দুল্ল…
  • ০৩ জুলাই ২০২৬
প্লাস্টিকের বোতলে পানি পান, জানুন সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence