ভোলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের

১২ এপ্রিল ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৬ AM
নিহত মো. মোস্তফা

নিহত মো. মোস্তফা

ভোলায় সড়ক দুর্ঘটনায় মো. মোস্তফা (৬৫) নামের এক শিক্ষক নিহত হয়েছে। আজ শনিবার (১২ এপ্রিল) ভোরে ভোলা-লক্ষ্মীপুর সড়কের ভোলা সদর উপজেলার বাঘার হাওলা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক ভোলা  সদর উপজেলার ইলিশা বাঘার হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক এবং বাঘার হাওলা ৫ নম্বর ওয়ার্ডের মরহুম আনোয়ার উল্লাহ মিয়ার ছেলে এবং বিমানবাহিনীর সার্জেন্ট মো. আকতার হোসেন ও ইলিশা ইসলামিয়া মডেল কলেজের সহকারী অধ্যাপক মো. ফারুকের বাবা।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ফজরের নামাজ পড়ে বাড়িতে যাওয়ার পথে একটি সিএনজির ধাক্কায় তিনি আহত হয়। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সাবেক এ শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence