গলাচিপায় আগুনে পুড়ে ছাই ১০ দোকান

১২ এপ্রিল ২০২৫, ০১:৫২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৭ AM
আগুনে পুড়ে যাওয়া দোকান

আগুনে পুড়ে যাওয়া দোকান © টিডিসি

ঘুম ভাঙার আগেই ভয়াবহ আগুনে পুড়ল গলাচিপা পৌরসভার কলেজপাড়া এলাকায় ১০টি দোকান। এ অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী। অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আজ শনিবার (১২ এপ্রিল) ভোররাত ৪টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গলাচিপা সরকারি কলেজের পূর্ব দিকে সড়কের পাশে থাকা দোকানগুলোয় হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় লোকজন। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো মার্কেট। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি এগিয়ে আসেন স্থানীয়, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে অসিম মিয়ার ফলের দোকান, মিরাজের মুদি মনোহারি, গোপালের সেলুন, আবুল কালাম আকনের ডলফিন কাউন্টার, ইলিয়াস হোসেন, মুজিবর রহমান ও মনির হোসেনের স্টেশনারি দোকান, নাসির উদ্দিনের খাবারের হোটেল এবং খলিল মিয়ার চায়ের দোকান।

আরও পড়ুন: শেষ হলো রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, প্রশ্ন দেখুন

গলাচিপা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা।’

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫-২০ লাখ টাকার ক্ষতি হলেও সাহসিকতা ও দ্রুত প্রতিক্রিয়ার ফলে প্রায় ৮০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. নাসিম রেজা। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় সরকারি উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগ: আগুন
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬