চলন্ত ট্রেনের জানালা দিয়ে ছিটকে পড়ল শিশু

১২ এপ্রিল ২০২৫, ০১:৩২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৭ AM
ট্রেনের জানালা দিয়ে বাইরে ছিটকে পড়েছে এক শিশু

ট্রেনের জানালা দিয়ে বাইরে ছিটকে পড়েছে এক শিশু © সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেনের জানালা দিয়ে মাথা বের করে  প্রকৃতি দেখছিল ১২ বছরের এক শিশু। এ সময় একটি ল্যাম্পপোস্টের ধাক্কায় জানালা দিয়ে শিশুটি বাইরে ছিটকে পড়ে যায়। এতে মাথায় গুরুতর চোট পেয়েছে সে। 

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি  ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ট্রেনের জানালা দিয়ে সাদা রঙের পোশাক পরিহিত একজন বাহিরে পড়ে যায়। ট্রেন চলে যাওয়ার পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ী স্টেশনের কাছাকাছি পৌঁছালে ১২ বছর বয়সী ওই শিশু ট্রেনের দরজা দিয়ে মাথা বের করে প্রকৃতি দেখছিল। এ সময় রেললাইনের পাশে থাকা ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগে  শিশুটি বাহিরে পড়ে যায়। এঘটনায় শিশুটি মাথায় গুরুতর আঘাত পেয়েছে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিশুটির জ্ঞান না ফেরায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে  জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগে এক শিশু গুরুতর আহত হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।  তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। 

বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ০৩ জুলাই ২০২৬
যেভাবে ৪ মাস ধরে অক্ষত রাখা হয়েছে খামেনির মরদেহ
  • ০৩ জুলাই ২০২৬
ফ্যামিলি কার্ডের টাকায় প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারী…
  • ০৩ জুলাই ২০২৬
১২০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৪ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে স…
  • ০৩ জুলাই ২০২৬
সংগ্রামের পথ পেরিয়ে পাহাড়ের সবুজ রক্ষায় ঢাবি গবেষক আব্দুল্ল…
  • ০৩ জুলাই ২০২৬
প্লাস্টিকের বোতলে পানি পান, জানুন সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence