কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

১২ এপ্রিল ২০২৫, ১২:২৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৭ AM
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল © টিডিসি

কুষ্টিয়া সদর উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (১২ এপ্রিল) সকাল পৌনে আটটার দিকে উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের জিএসএম ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জেলার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের বাসিন্দা নয়ন ইসলাম (২৫) ও লাগোয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের রনি ইসলাম (২৬)। তারা কুষ্টিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী বলেন, নিহত দুজন শহরতলিতে অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান কিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কর্মরত ছিলেন। পাশাপাশি গ্রামে বাড়ি হওয়ায় একসঙ্গে তিনজন সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন।

আরও পড়ুন: নদী গবেষণা ইনস্টিটিউটের সার্কুলারে নেই ফিশারিজের বিভাগ, ‍ক্ষুব্ধ শিক্ষার্থীরা

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় উল্টো পথে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গড়াই পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা লেগে পিষ্ট হয়ে নয়ন ও রনি ঘটনাস্থলেই মারা যান। তবে মোটরসাইকেলের পেছনের সিটে থাকা অপর আরোহী মিজানুর রহমান অক্ষত রয়েছেন।

এ বিষয়ে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধাক্কা দেওয়া বাসটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছ।

শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্…
  • ০৩ জুলাই ২০২৬
মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখানোর স্থান গোয়েন্দা নজরদারিতে …
  • ০৩ জুলাই ২০২৬
নতুন ভোটার হওয়ার সময় বাড়ল
  • ০৩ জুলাই ২০২৬
গবেষণায় ৫৯ পাবলিক বিশ্ববিদ্যালয়কে কীভাবে বরাদ্দ দেবে, নতুন …
  • ০৩ জুলাই ২০২৬
পানিতে ডুবিয়ে মাকে হত্যা, ছেলে বললেন— ‘শৈশবের বঞ্চনা ও দীর্…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence