গোপালগঞ্জে ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে নিহত ১

১২ এপ্রিল ২০২৫, ১১:০৩ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৮ AM
আহত ব্যক্তি চিকিৎসা দেওয়া হচ্ছে

আহত ব্যক্তি চিকিৎসা দেওয়া হচ্ছে © টিডিসি

গোপালগঞ্জে ট্রাক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে তামিম মোল্যা (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (১১ এপ্রিল) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ভেড়ারবাজারে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তামিম মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের আব্দুল মান্নান মোল্যার ছেলে।

মারাত্মক আহত অটোচালক রিপন মোল্লা (৪৫), নরেশ বিশ্বাস (২৫), জিল্লুর রহমান (৬৫), সুজয় ভৌমিক (২০) ও বিজয় ভৌমিককে (২০) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু আজ, জেনে নিন খুঁটিনাটি

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, ৫ যাত্রী নিয়ে একটি ইজিবাইক উলপুরের দিকে যাচ্ছিল। এ সময় ইজিবাইকটি ঘটনাস্থলে পৌঁছালে টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ খটে। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেলে ৬ জন আহত হন।

পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে তামিমের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তামিম কাশিয়ানী পৌছালে মারা যায়। বাকি আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬