স্ত্রীকে তালাক দিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল স্বামীর

১১ এপ্রিল ২০২৫, ১০:০৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪০ AM
 স্ত্রীকে তালাক দিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল করলেন সাইপ্রাস প্রবাসী স্বামী

স্ত্রীকে তালাক দিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল করলেন সাইপ্রাস প্রবাসী স্বামী © সংগৃহীত

ভাঙ্গায় স্ত্রীকে তালাক দিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল করলেন সাইপ্রাস প্রবাসী স্বামী বদিউজ্জামান। গোসল করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকালে উপজেলা চুমুরদী ইউনিয়ন পূর্বসদরদী গ্রামে মৃত্যু বারেক শিকদারের ছেলে বদিউজ্জামান শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বদিউজ্জামান সিকদার বলেন, ২০০৭ সালে পারিবারিকভাবে পার্শ্ববর্তী ঘারুয়া ইউনিয়নের এক মেয়েকে বিয়ে করি। আমাদের এক ছেলে ও মেয়ে আছে। আমি দীর্ঘদিন ধরে সাইপ্রাসে থাকা অবস্থায় আমার স্ত্রীর একাধিক মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বারবার তাকে সতর্ক করার পরও ছেলে-মেয়ের মুখের দিকে তাকিয়ে আবার সংসার করতে বাধ্য হই। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে কয়েকবার সালিশ-বৈঠক হয়। শুক্রবার বিকালে দুই পক্ষের গণ্যমান্য ব্যক্তি উপস্থিতিতে আমার বাড়িতে সালিশে বসলে আমার স্ত্রী সংসার না করার ইচ্ছা প্রকাশ করে। পরে উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে খোলা তালাকের মাধ্যমে স্ত্রীকে তালাক দেওয়া হয়। তারপর আমি আধা মণ দুধ দিয়ে গোসল করে পেছনে স্মৃতি ভুলে যেতে চাই। আমি নতুন করে আমার জীবন গড়তে চাই।

এ ব্যাপারে ওই নারী কোনো বক্তব্য দেননি।

ভাঙ্গা থানার এসআই রতন বলেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে আমি ঘটনা স্থলে যাই। তার একটি মোবাইল ফোন স্বামীর কাছ থেকে উদ্ধার করে দেই। উভয় পক্ষের লোকজনের মাধ্যমে তালাক দেওয়া হয়েছে।

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্র…
  • ০৩ জুলাই ২০২৬
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক
  • ০৩ জুলাই ২০২৬
আওয়ামী লীগ আমলে তিন বাহিনীর পদবঞ্চিত ১৫০ সদস্য পেলেন ভূতাপে…
  • ০৩ জুলাই ২০২৬
শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্…
  • ০৩ জুলাই ২০২৬
মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখানোর স্থান গোয়েন্দা নজরদারিতে …
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence