ধানক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

১১ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪২ AM
ধানক্ষেতে বৃদ্ধার লাশ দেখতে স্থানীয়দের ভিড়

ধানক্ষেতে বৃদ্ধার লাশ দেখতে স্থানীয়দের ভিড় © টিডিসি ফটো

নেত্রকোনার দুর্গাপুরে একটি ধানক্ষেত থেকে আছিয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিরবির গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

আছিয়া খাতুন ওই এলাকার মৃত আব্দুল আজিজের মেয়ে। তার স্বামী জীবিত নেই। সংসারজীবনে তিনি নিঃসন্তান ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিরিশিরির শিরবির গ্রামের বোনের বাড়িতে থাকতেন আছিয়া। দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। উপজেলাজুড়ে ঘুরে বেড়াতেন। রাতের বেলায় কখনো বাড়ি ফিরতেন, কখনো ফিরতেন না। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে দাখিনাইল চৌরাস্তায় স্থানীয় লোকজন তাকে ঘোরাফেরা করতে দেখে। 

কিন্তু ওই রাতে তিনি বাড়ি ফেরেননি। আজ শুক্রবার সকালে এলাকার একটি ধানক্ষেতে পড়ে থাকা তার মরদেহ স্থানীয় লোকজন দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘স্থানীয় লোকজন ও আছিয়া খাতুনের স্বজনদের ভাষ্যমতে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ আজ দুপুরের দিকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক
  • ০৩ জুলাই ২০২৬
আওয়ামী লীগ আমলে তিন বাহিনীর পদবঞ্চিত ১৫০ সদস্য পেলেন ভূতাপে…
  • ০৩ জুলাই ২০২৬
শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্…
  • ০৩ জুলাই ২০২৬
মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখানোর স্থান গোয়েন্দা নজরদারিতে …
  • ০৩ জুলাই ২০২৬
নতুন ভোটার হওয়ার সময় বাড়ল
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence