পুরোনো নামেই ফিরল গাইবান্ধার স্টেডিয়াম

১১ এপ্রিল ২০২৫, ০৭:০৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪২ AM

© টিডিসি ফটো

গাইবান্ধার ‘শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়াম’-এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ভেন্যুটি পরিচিত হবে ‘জেলা স্টেডিয়াম, গাইবান্ধা’ নামে।

শুক্রবার (১১ এপ্রিল) নাম পরিবর্তনের বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন গাইবান্ধার জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক এ.কে.এম হেদায়েতুল ইসলাম। এর আগে গত ২৩ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদের এক পরিপত্রে এই নতুন নামকরণ করা হয়।

স্থানীয় সরকারের উপপরিচালক এ.কে.এম হেদায়েতুল ইসলাম জানান, গত ২৩ মার্চ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের জারি করা এক পরিপত্রে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর নাম করা হয়েছে ‘জেলা স্টেডিয়াম, গাইবান্ধা’।

উল্লেখ্য, ২০০৯ সালে গাইবান্ধা স্টেডিয়ামের গ্যালারি ও প্যাভিলিয়ন নির্মাণের পর সেটির নাম পরিবর্তন করে বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার শাহ্ আব্দুল হামিদের নামে রাখা হয়। দীর্ঘ প্রায় দেড় যুগ পর এবার সেই নাম সরিয়ে আবারও ‘জেলা স্টেডিয়াম’ নামেই ফিরল স্টেডিয়ামটি।

প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬