মোটরসাইকেলের পেছনে বাসের ধাক্কা, প্রাণ গেল স্কুলছাত্রের

১১ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৩ AM
নিহত তাহসিন হোসেন

নিহত তাহসিন হোসেন © সংগৃহীত

যশোরে মোটরসাইকেলের পেছনে যাত্রাবাহী বাসের ধাক্কায় প্রাণ গেছে এক স্কুলছাত্রের। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ধর্মতলা-ছুটিপুর সড়কের এড়ান্দা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম তাহসিন হোসেন (১০)। সে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মহাদেবপুর গ্রামের জহুরুল ইসলাম লিটনের ছেলে ও শহরের পুরাতন কসবার নতুন খয়ের তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে তাহসিন তার বাবার সঙ্গে মোটরসাইকেলে করে ধর্মতলা থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে এড়ান্দা পৌঁছালে যাত্রীবাহী বাস (যশোর-ব-০২-০০০৫) তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীযরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাহসিনকে মৃত ঘোষণা করেন।

একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬
টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬