ময়মনসিংহে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২

১১ এপ্রিল ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৪ AM
দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি

দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি © সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে বাস ও সিএনজি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ আহত হয়েছেন তিনজন। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ময়মনসিংহের ত্রিশাল বালিপাড়া সড়কের বীর রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন হনুফা আক্তার ও অজ্ঞাতপরিরচয় এক যুবক। নিহত হনুফা জেলার গৌরীপুর উপজেলার টাঙ্গাপাড়া এলাকার রিপন মিয়ার স্ত্রী। দুর্ঘটনায় রিপন মিয়াও আহত হয়েছেন।

রিপন মিয়া জানান, তাদের কর্মস্থল গাজীপুরের মাওনা। তারা সেখান থেকে বাসে করে ত্রিশাল আসেন। এরপর সিএনজি করে ছোট ভাইয়ের ছেলের বিয়ে উপলক্ষে গৌরীপুরের নিজ বাড়ি যাচ্ছিলেন। তাদের সিএনজিটি ত্রিশাল বালিপাড়া সড়কের বীর রামপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার স্ত্রীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মধ‍্যে একজনের পরিচয় জানা গেছে। নিহত অপর যুবকের পরিচয় এখনো জানা যায়নি। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের মধ‍্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে আইননি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬