ফেনীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ২

১১ এপ্রিল ২০২৫, ১০:৫৯ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৫ AM
ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ

ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ © টিডিসি ফটো

ফেনীর দাগনভূঞায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে দাগনভূঞা-বসুরহাট সড়কের শরীফপুর রাস্তার মাথা (নতুন পোল) সংলগ্ন ইউনিগ্যাস ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চাঁনপুুর এলাকার মো. সেলিমের ছেলে সিএনজি অটোরিকশা চালক নজরুল ইসলাম (৩০) ও নোয়াখালী কোম্পানিগঞ্জের চরহাজারী এলাকার সফিকের ছেলে রাজীব (২৩)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাগনভূঞা-বসুরহাট সড়কের নতুনপুল এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়। পরে রাজীব নামে সিএনজির এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬
টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬