পুলিশের কাছ থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুজনকে ছিনিয়ে নিল সহযোগীরা

১১ এপ্রিল ২০২৫, ০৯:২৭ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৫ AM
কালকিনি থানা

কালকিনি থানা © সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে পুলিশের হাতে আটক হওয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এক মাদক কারবারিকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের সহযোগীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর এলাকার কালকিনি থানা ভবনসংলগ্ন মাছবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

তবে ঘটনার পর পুলিশ হাতকড়া উদ্ধার করতে সক্ষম হলেও আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি।

আটক হওয়া ব্যক্তিরা ছিলেন কালকিনি উপজেলার ছাত্রলীগ সভাপতি মো. বাকামিন খানের বড় ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাসেদ খান ও একই গ্রামের মো. মোস্তফা সরদারের ছেলে মো. আল আমিন সরদার।

কালকিনি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে একটি ফোর্স থানা-সংলগ্ন মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেদ খান ও মো. আল আমিন সরদারকে আটক করে। কিন্তু হঠাৎ তাদের অন্য সহযোগীরা এসে ওই দুজনকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের ওপর হামলার চেষ্টা চালানো হয়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ থানায় ফিরে যেতে বাধ্য হয়।

এএসআই আরও বলেন, এ ঘটনার পর থানা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এ বিষয় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনা যারা ঘটিয়েছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িত সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

গোপালগঞ্জ মেডিকেলে বরাদ্দ গণরুম, একাডেমিক শাটডাউন দিয়ে বাড়ি…
  • ০৩ জুলাই ২০২৬
বাউফলে ভিন্ন পরিচয়ে ২ প্রকল্প বাগিয়ে নিলো একই প্রতিষ্ঠান, অ…
  • ০৩ জুলাই ২০২৬
বাবার জানাজায় উপস্থিত থাকছেন না মোজতবা আলী খামেনি
  • ০৩ জুলাই ২০২৬
বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্র…
  • ০৩ জুলাই ২০২৬
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক
  • ০৩ জুলাই ২০২৬
আওয়ামী লীগ আমলে তিন বাহিনীর পদবঞ্চিত ১৫০ সদস্য পেলেন ভূতাপে…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence