সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা আটক

১১ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৫ AM
আটককৃত নুরুল আবছার

আটককৃত নুরুল আবছার © সংগৃহীত

মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে (৭৬) কক্সবাজারের রামু থেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়াস্থ আবদুল গনি মাঝির বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, নুরুল আবছার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দনপুরা গ্রামের মৃত কাজী মো. জাবেদের ছেলে। এলাকাবাসীর দাবি, তিনি দীর্ঘদিন রামুর ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন।

কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাব্বির হোসেন বাদশাহ জানান, আত্মগোপনে থাকার খবর পেয়ে বিএনপি নেতা এনামুল হক ও হানিফ জিহাদীর নেতৃত্বে স্থানীয় জনতা ওই বাড়িটি ঘেরাও করে রাখেন। পরে খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এলাকাবাসীদের নিয়ে বাড়ি ঘেরাও করে তাকে আটক করে রামু থানায় সোপর্দ করা হয়। তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার ১০ নম্বর সাক্ষ্যদাতা ছিলেন।

এ বিষয়ে রামু থানা পুলিশের ওসি ইমন কান্তি চৌধুরী জানান, রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল পবিপ্রবি শিক্ষার্থী ফজলে রাব্বির প্রাণ, ক্য…
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল পবিপ্রবি শিক্ষার্থী ফজলে রাব্বির প্রাণ, ক্য…
  • ০১ অক্টোবর ২০২৬
সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
  • ০১ অক্টোবর ২০২৬
গোল উৎসবে মেসিবিহীন আর্জেন্টিনার নবযুগের সূচনা
  • ০১ অক্টোবর ২০২৬