এসএসসি কেন্দ্রে মেয়েকে রেখে বাড়ি ফেরার পথে মায়ের মৃত্যু

১০ এপ্রিল ২০২৫, ০৩:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নকলা থানা, শেরপুর

নকলা থানা, শেরপুর © সংগৃহীত

শেরপুরের নকলায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে মেয়েকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাপায় এক পরীক্ষার্থীর মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার চর বসতি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিরিনা বেগম (৩৮), নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের রেহারচর গ্রামের সোহেল রানার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েকে পরীক্ষাকেন্দ্রে রেখে আসায় সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন শিরিনা। পরে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সুরতহালের পর বিস্তারিত বলা হবে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬