এসএসসির কেন্দ্রে পৌঁছে দিয়ে প্রধান শিক্ষক বাবার মৃত্যু, জানে না মেয়ে

১০ এপ্রিল ২০২৫, ০১:১২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৩ PM
মাহবুবুর রহমান

মাহবুবুর রহমান © সংগৃহীত

এসএসসি পরীক্ষা চলাকালীন তাসফিয়া নামে এক শিক্ষার্থীর বাবা মারা গেছেন।  তবে পরীক্ষার হলে থাকা তাসফিয়া এখনো জানে না তার বাবার মৃত্যুর খবর।  বৃহস্পতিবার (১০ এপ্রিল) পটুয়াখালীর বাউফলে এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, তাসফিয়া কালিশুরী এস.এ ইনস্টিটিউটের এসএসসি পরীক্ষার্থী। মৃত মাহবুবুর রহমান ওই স্কুলেরই প্রধান শিক্ষক ছিলেন। মেয়ে পরীক্ষার্থী হওয়ায় মানবিক কারণে এ বছর কেন্দ্র সচিবের দায়িত্ব গ্রহণ করেননি তিনি। 

স্বজনেরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে তাসফিয়া পরীক্ষা কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ তার বাবা মাহবুবুর রহমান বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তড়িঘড়ি করে তাকে একটি গাড়িতে করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সঙ্গে ছিলেন তাসফিয়াও। অসুস্থ মাহবুবুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে মেয়েকে পরীক্ষার কেন্দ্রে নামিয়ে দেন।  সেখান থেকে বাবার অনুরোধেই কেন্দ্রে প্রবেশ করে  তাসফিয়া  পরীক্ষা কেন্দ্রে চলে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু ইউসুফ বলেন, স্যার সবসময় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন। আজ মেয়েকে পরীক্ষায় পাঠিয়ে নিজেই না ফেরার দেশে চলে গেলেন। এটা ভাবতেই কষ্ট হচ্ছে। তার মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9