খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে: মনোজ কুমার

০৯ এপ্রিল ২০২৫, ০৬:২৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৬ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার © সংগৃহীত

খুব দ্রুতই ট্যুরিস্ট ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি বলেন, বর্তমানে বিজনেস ও মেডিকেল ভিসা চালু রয়েছে। দুই দেশের উচ্চপর্যায়ে আলোচনা সাপেক্ষে খুব দ্রুতই ট্যুরিস্ট ভিসা চালু করা হবে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঠিক রাখার পাশাপাশি আমদানি-রপ্তানির গতি বাড়াতে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এদিন দুপুরে সড়কপথে রাজশাহী থেকে তিনি হিলিতে আসেন। পরে সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে ভারতে যান এবং সেখানে ব্যবসায়ী ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি ভারতে কিছুক্ষণ অবস্থান শেষে আবারও বাংলাদেশের ফিরে আসেন এবং হিলি স্থলবন্দরের সম্মেলন কক্ষে কাস্টমস ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন।

বৈঠকে মনোজ কুমার বলেন, ভারত অংশে রাস্তাঘাট ও কোয়ারেন্টাইনসহ বেশকিছু কাজ চলমান রয়েছে। সেগুলো শেষ হলে এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি আরও বাড়বে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9